নতুন অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ১৩.৭ শতাংশ

আপডেট : ০১ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম

বাজেটে নতুন অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ থাকছে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা, যা গেলো বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকারও বেশি। 

শিক্ষা ও প্রযুক্তি খাত মিলিয়ে বাজেটে বরাদ্দ ১৩.৭ শতাংশ। 

কোভিড পরবর্তী শিক্ষা ব্যবস্থায় পরিকল্পিত অর্থ বরাদ্দ ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের দায়িত্ব থাকছে এবার শিক্ষা মন্ত্রণালয়ের কাঁধে।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট শিক্ষাক্রম। ২০২৩ থেকেই শুরু হলো নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ। ধাপে ধাপে এই কার্যক্রম শেষ হতে সময় লাগবে ২০২৭ সাল পর্যন্ত। এই কর্মযজ্ঞের জন্য শিক্ষার্থীদের নতুন বইসহ দরকার হবে শিক্ষকদের ব্যাপক প্রশিক্ষণ। সেই সাথে কোভিড পরবর্তী শিক্ষার্থীদের ঝরে পড়া আর বাল্যবিয়ের মত ঝুঁকি কমানোও লক্ষ্য।

শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা, শিক্ষকদের যোগ্যতা এবং শিক্ষার্থীদের শেখার দক্ষতা আমরা কোভিডের সময় হারিয়ে ফেলেছি। 

এমন বাস্তবতায় শিক্ষার দুই মন্ত্রণালয় এবার বরাদ্দ পাচ্ছে ৮৮ হাজার কোটি টাকার বেশি। যা গেলো বছর ছিলো ৮১ হাজার কোটি টাকা। শিক্ষা ও প্রযুক্তি মিলে এই খাতে বরাদ্দ এবার ১৩.৭ শতাংশ। 

নতুন কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষকদের প্রশিক্ষিত করার চ্যালেঞ্জ নিতে থাকছে শিক্ষার দুই মন্ত্রণালয়ের কাঁধে। সেই হিসেবে কেমন হলো বাজেটের বরাদ্দ? 

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বরাদ্দ বাড়াকে ইতিবাচক বলছেন। তিনি বলেন, এখন সঠিক উপায়ে এর বাস্তবায়নটাই চ্যালেঞ্জ। 

আরও পড়ুন: টিস্যু পেপারের দাম বাড়তে পারে

২০২১-২২ অর্থবছর শিক্ষায় বরাদ্দ ছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা। শিক্ষাখাতে বাজেটের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়ানো হয়েছে।


একাত্তর/জো

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
রাত পোহালেই দেবী দুর্গার আরাধনায় মুখর হয়ে উঠবে দেশের প্রতিটি পূজামণ্ডপ। মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর সারা দেশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর