নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১২:৩২ পিএম

নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে এবং বজ্রাহত হয়েছেন আরও দুই জেলে।

সোমবার সকাল সাতটার দিকে উপজেলার পূর্ণভবা নদীর পশ্চিম দুয়ারপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার (৩০) উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুল ইসলামের ছেলে। বজ্রাহতরা হলেন নিহত জব্বারের ছোট ভাই মেহেদী হাসান (২৪) ও একই গ্রামের মৃত কছিমদ্দীনের ছেলে আব্দুল করিম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে জাল নিয়ে জব্বার, করিম এবং মেহেদীসহ আরও কয়েকজন পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হলেও তা উপেক্ষা করে মাছ ধরা অব্যাহত রাখেন তারা। সকাল সাতটার দিকে তাদের খুব কাছে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় বজ্রপাতে জব্বার ঘটনাস্থলেই মারা যান। আর করিম এবং মেহেদী বজ্রাহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন: নববধূর সামনেই ট্রাকচাপায় বর নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয়েছে।


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর