কারাগার থেকে গৃহবন্দী হচ্ছেন মালয় নেতা নাজিব রাজাক

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

মালয়েশিয়ায় অর্থ কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে মুক্ত করে নিজ বাড়িতে গৃহবন্দী রাখার অনুমতি দিয়ে আদেশ জারি করেছেন দেশটির একটি আদালত। শুক্রবার নাজিবের আইনজীবী ফারহান শফি সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী তাঁর রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (আমনো) নাজিবের পক্ষ থেকে ৫০ মিলিয়ন রিংগিত (প্রায় ১২.৩২ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা পরিশোধ করার পর এই আইনি আদেশ দেওয়া হয়।

নাজিবের আইনজীবীদের দেয়া তথ্য অনুযায়ী, ব্যাংক হিসাব অবরুদ্ধ থাকায় তিনি নিজে এই বিশাল অর্থ পরিশোধে অক্ষম ছিলেন; ফলে দলটির কর্মীরা গণতহবিল সংগ্রহের মাধ্যমে এই জরিমানার টাকা জোগাড় করেন। সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে ৭৩ বছর বয়সী নাজিব শুক্রবারই কাজাং কারাগার থেকে নিজ বাসভবনে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নাজিব রাজাকের বিরুদ্ধে ওয়ান এমডিবি নামক রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে কোটি কোটি ডলার তছরুপের মারাত্মক অভিযোগ প্রমাণিত হয়।

২০২২ সাল থেকে সাজা ভোগ করতে থাকা নাজিবকে গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার সুলতান ইব্রাহিম দ্বিতীয় রাজকীয় ক্ষমার আওতায় সাজার অবশিষ্ট অংশ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দেন। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর এমন উদারতা প্রদর্শনের তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী রাজনীতিকরা। এই গৃহবন্দিত্বের ঘটনা মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বহুদলীয় জোট সরকারের ভেতরেও রাজনৈতিক উত্তেজনা ও বিভাজন বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/এআরএস
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে...
বর্তমান সরকারকে ‘সুস্পষ্টভাবে ভুল পথ’ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো আধিপত্যবাদী শক্তির সঙ্গে এমন কোনো চুক্তি করা যাবে...
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনে সরকার দেশব্যাপী ব্যাপক  কর্মসূচি গ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার নতুন হুমকির ঠিক মুখেই ওয়াশিংটনের কাছে একটি আনুষ্ঠানিক পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর