ক্রিকেট নিয়ে আমি সবসময় আশাবাদী: প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম

ক্রিকেট বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হয়েছে। আগামী পাঁচ অক্টোবর ভারতে পর্দা উঠছে যাচ্ছে ক্রিকেটের এই মহাযজ্ঞের। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল দেশটিতে পৌঁছে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। 

এদিকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভয়েজ অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রত্যয়ের কথা জানিয়েছেন। 

তিনি বলেছেন, আমরা সব সময় আশা করি বিশ্বকাপে ভালো খেলা দেখাতে পারবো। আমি তাদের বলবো, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি সবসময় আশাবাদী। 

তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই, যোগ করেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আমি সব সময় তাদের খেয়াল রাখি। আসার আগেও আমি খেলোয়াড়দের, অর্গানাইজারদের সঙ্গে কথা বলেছি। খেলাধুলার দিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সবরকম সহযোগিতা করি। 

আগামী সাত অক্টোবার ধর্মশালায় বিশ্বকাপের প্রথম ম্যাচের আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব বাহিনী। 

একাত্তর/এসি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর