রোনালদোর গোলে আল নাসরের জয়

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৯:২৬ এএম

রোনালদোর গোলে সৌদি লিগে দামাক এফসির বিপক্ষে জয় পেয়েছে আল নাসর। প্রথমে পিছিয়ে থেকেও ২-১ গোলে জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো ক্লাবটি।

কিং সৌদ ইউনিভার্সিটির মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে দামাকের কাছে গোল খেয়ে পিছিয়ে পড়ে আল নাসর। ডান প্রান্ত দিয়ে কোনাকুনি শটে গোল করেন দামাকের উইঙ্গার এনকৌদু।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় আসার সুযোগ পেয়েই লুফে নেয় টালিসকা। প্লেসিং শটে নিশানাবাজীতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নাসর। ম্যাচের ৫২ মিনিটে তালিস্কার গোলে সমতায় ফেরে তারা। সরাসরি ফ্রি-কিকে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

এর ঠিক চার মিনিট পর ম্যাচের ৫৬ মিনিটে লাইম লাইটে আসেন সি আর সেভেন। দারুণ এক গোলে দলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ সুপারস্টার। বিভ্রান্ত গোলরক্ষককে ঝাঁপ দেওয়ার কোনো সুযোগ না দিয়ে গোলরক্ষকের বাঁ দিকে বল জালে পাঠান সিআর সেভেন।

একাত্তর/পিএজে
স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন রহস্যময় নীরবতা পালন করেছিলেন তিনি। ওদিকে তাঁর বিদায়ের পরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশন কোচ রবার্তো মার্টিনেজকে ছাঁটাই করে হেড কোচের...
দুই দশকেরও বেশি সময় ধরে যিনি একা হাতে ম্যাচের ভাগ্য গড়েছেন, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ কিংবা জুভেন্টাসের হয়ে নিজের সোনালী সময় পেরিয়ে এসেও যিনি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শাসন করেছেন বিশ্ব ফুটবলকে, সেই...
বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার যুদ্ধ শুরু হতে না হতেই ফুটবল দুনিয়ার সব লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মাসে পর্তুগালের দুটি প্রস্তুতি বা ওয়ার্ম-আপ ম্যাচের...
আমেরিকা-মেক্সিকো-কানাডা এই তিন দেশে আয়োজিত বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিতে সম্পূর্ণ নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে। ইতিহাসে এই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ফুটবল বিশ্ব...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর