স্মার্টফোনপ্রেমীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রযুক্তি দুনিয়ায় আবারও ঝড় তুলতে হাজির হলো গ্লোবাল টেক জায়ান্ট ও দেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। ঝোড়ো গতি, রাজকীয় পারফরম্যান্স আর দীর্ঘস্থায়ী ব্যাটারির এক অভাবনীয় কম্বিনেশন নিয়ে ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নিয়ে এসেছে তাদের নতুন আকর্ষণ- রেডমি ১৭ ফাইভজি!
যারা সারাদিন নেট ব্রাউজিং, গেম খেলা কিংবা অফিসের ব্যস্ততায় ফোনের চার্জ নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তাঁদের জন্যই মূলত এই ডিভাইসটিকে একটি সত্যিকারের ‘পাওয়ারহাউস’ হিসেবে সাজিয়েছে শাওমি।
রেডমি ১৭ ফাইভজির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ভেতরে লুকিয়ে থাকা বিশাল ৭,৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি! একটি স্মার্টফোনে আস্ত পাওয়ার ব্যাংকের সমান এই ব্যাটারি ব্যাকআপ ব্যবহারকারীকে রাখবে দীর্ঘ সময় ঝুটঝামেলাহীন ও কানেক্টেড।
শুধু তাই নয়, ব্যাটারির এই বিশাল পরিধি ফুরিয়ে যাওয়ার ভয়ে দীর্ঘক্ষণ বসেও থাকতে হবে না, কারণ ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি, যা নিমিষেই আপনার ফোনকে চাঙা করে তুলবে।
ফোনটির ভেতরে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। ফাইভজি কানেক্টিভিটির যুগে সুপারফাস্ট ইন্টারনেট স্পিড, ল্যাগ-ফ্রি গেমিং কিংবা স্মুথ মাল্টিটাস্কিংয়ের জন্য প্রসেসরটি এককথায় অনবদ্য।

সামনে রয়েছে চোখ জুড়ানো ৬.৯ ইঞ্চির বিশাল ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রিন স্ক্রোলিং বা হাই-গ্রাফিক্স মুভি দেখার অভিজ্ঞতা হবে মাখনের মতো মসৃণ। স্ক্রিনের সুরক্ষায় দেওয়া হয়েছে প্রিমিয়াম কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং প্রতিদিনের ছোট্টখাটো দুর্ঘটনা বা ধুলোবালি থেকে বাঁচাতে রয়েছে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স প্রযুক্তি।
ডিভাইসটির বাহ্যিক রূপেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। এর প্রিমিয়াম লুককে আরও বেশি মোহনীয় করে তুলেছে এর নজরকাড়া ডায়নামিক আরজিবি লাইট। আর জীবনের সুন্দর মুহূর্তগুলোকে নিখুঁত ও স্পষ্টভাবে ফ্রেমে বন্দী করতে পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। গুগলের অ্যান্ড্রয়েড বেসড শাওমি হাইপারওএস ৩ এর অপারেটিং সিস্টেম ডিভাইসটিকে দিয়েছে আরও দারুণ স্মুথনেস ও ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতা।
তরুণ প্রজন্ম থেকে শুরু করে কর্পোরেট প্রফেশনাল, সবার হাতে ফাইভজি প্রযুক্তি পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য, ক্রেতারা যেন পারফরম্যান্স বা দাম নিয়ে না ভেবেই ফাইভজি কানেক্টিভিটির সুবিধা উপভোগ করতে পারেন।
ব্ল্যাক ও ভিভিড অরেঞ্জ- এই দুটি আকর্ষণীয় রঙে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসা এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩১,৯৯৯ টাকা।
অভাবনীয় ব্যাটারি, দুর্দান্ত পারফরম্যান্স এবং নজরকাড়া স্টাইলের মোড়কে তৈরি রেডমি ১৭ ফাইভজি এখন দেশের সকল শাওমি অথোরাইজড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে। আপনার ডিজিটাল লাইফস্টাইলকে আরও গতিশীল করতে আপনিও আজই লুফে নিতে পারেন শাওমির এই নতুন রত্নটি!
