পুলিশ হত্যার দায়ে গ্রেপ্তার দুই

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম

বিএনপির সমাবেশকে ঘিরে শনিবারের সংঘর্ষে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শামীম রেজা গাইবান্ধার পলাশবাড়ীর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মো. সুলতান নামের আরেকজনকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

রাজধানীতে শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হন। এ ঘটনায় রোববার সকালে পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর দুজনকে গ্রেপ্তারের কথা জানানো হলো।

শনিবারই স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, পুলিশ কনস্টেবল পারভেজকে হত্যায় ছাত্রদলের এক নেতা জড়িত। পুলিশলে কাছে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ থাকার কথাও জানান তিনি।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলার সময় শনিবার ফকিরাপুলের বক্সকালভার্ট রোড এলাকায় পুলিশ সদস্য পারভেজ মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। একটি ভিডিওতে দেখা যায় পড়ে যাওয়ার পর বিএনপির কর্মীরা তাকে নৃশংসভাবে পেটাতে থাকে। এক পর্যাযে তিনি নিথর হয়ে পড়ে থাকেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিলো শনিবার। সমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।

কেএসএইচ
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
নির্বাচন-পরবর্তী সহিংসতা, প্রতিহিংসা এবং দখলদারিত্বের রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের ফল...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সারওয়ার আলমের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মো....
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি, বরং বাড়িঘর বিক্রি করে রাজনীতি করি। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন।
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর