ধানক্ষেতে পায়ের ছাপ রেখে গেছে বাঘ, নির্ঘুম গ্রামবাসী

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন দেখা গেছে। লোকালয়ে বাঘের এই বিচরণের খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে তীব্র আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ও গতিবিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছে বন বিভাগ। একই সঙ্গে গ্রামজুড়ে স্থানীয়দের সতর্ক করতে চালানো হচ্ছে মাইকিং।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় একটি বাঘ স্থানীয় জব্বার ডাক্তারের বাড়ির পাশ দিয়ে ধানক্ষেতে নেমে যায়। পরবর্তীতে রাতে পার্শ্ববর্তী লতিফ মেম্বারের বাড়ির সামনের ধানক্ষেতেও বাঘের পায়ের স্পষ্ট ছাপ দেখতে পান গ্রামবাসীরা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় ‘কমিউনিটি পেট্রলিং গ্রুপ’-এর সদস্যরা দ্রুত বন বিভাগকে বিষয়টি জানান।

সংবাদ পেয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। সোমবার (২৬ অক্টোবর) সকালেও বন বিভাগের প্রতিনিধি দল ও ভিটিআরটি/সিপিজি সদস্যরা যৌথভাবে ধানক্ষেত ও আশপাশের বসতবাড়ি এলাকায় চিরুনি তল্লাশি চালান।

গ্রামবাসীরা জানান, মাত্র তিন দিন আগেই একই গ্রামের পানিরঘাট এলাকায় ভোলা নদী সাঁতরে পার হয়ে একটি বাঘ লোকালয়ে চলে এসেছিলো। সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে আবারও একই এলাকায় বাঘের আসার প্রমাণ মেলায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন সুন্দরবনপাড়ের মানুষেরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ জানান, বাঘের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণে আমরা শুরু থেকেই মাঠে রয়েছি। লোকালয়ে চলে আসা বাঘটি যাতে কোনো ক্ষতি না করে স্বাভাবিক নিয়মে বনের অভ্যন্তরে ফিরে যেতে পারে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সার্বিক নিরাপত্তার স্বার্থে গ্রামবাসীকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

বন বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। বাঘের কাছাকাছি না যাওয়া এবং লোকালয়ে পুনরায় দেখা মিললে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন...
বাংলাদেশ-জাপান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী এক বহুল আলোচিত মানহানি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। সোমবার উত্তর প্রদেশের সুলতানপুর জেলার একটি স্থানীয় আদালত এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর