সকালে হাঁটতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০২:৫৮ পিএম

ঠাকুরগাঁও শহরের শহিদ মোহাম্মদ আলী সড়কে মার্কেটের গলি থেকে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে নিজ বাড়ির পাশে একটি গলি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্তনা রায় মিলি (৫৫) শহরের তাঁতীপাড়া এলাকার সমির কুমার রায় সোনার স্ত্রী।

আরও পড়ুন: নড়াইলে ঢিলেঢালা 'কঠোর বিধিনিষেধ', শনাক্ত ৪৩.৫৮ শতাংশ

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তারা বৃহস্পতিবার সকালে মিলির মরদেহ লাশ বাড়ির পাশের ঐ গলিতে দেখতে পান। 

নিহতের বাড়ির লোকজন জানিয়েছেন, সকালে ঘুম আসেনা বলে মিলি শহরের বড়মাঠে হাঁটতে যাবার কথা বলে বাসা থেকে বের হন। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানিয়েছেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে তার শরীরের কিছু অংশে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।


একাত্তর/এসজে 


রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর