মহাখালী ফিলিং স্টেশনের বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ পিএম

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলী খায়ের গাজী (৪৪) মারা গেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, খায়ের গাজীর শরীরের ১৫ শতাংশ পুড়ে যাওয়াসহ বিভিন্ন ইনজুরি ছিলো। 

এ ঘটনায় দগ্ধ আরও সাতজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।  

এবিএন সিএনজি স্টেশনের ম্যানেজার কামরুল হাসান জানান, খায়ের গাজী রয়েল ফিলিং স্টেশনের পার্শবর্তী এবিএন সিএনজি স্টেশনে কর্মরত ছিলেন। গতকাল রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগলে, সেখানে গ্যাসের লাইন বন্ধ করতে গিয়ে দগ্ধ তিনি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে আজ বিকেলে তিনি মারা যান। 

নিহত খায়ের গাজী চাঁদপুর সদর উপজেলার আফাজ উদ্দিন গাজীর ছেলে খায়ের। তিনি রাজধানীর কল্যানপুরে পরিবার নিয়ে থাকতেন। 

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত দিকের রয়েল ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় রয়েল ফিলিং স্টেশন ও পাশের এবিএন ফিলিং স্টেশনের মোট আটজন দগ্ধ হন। 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর