শেরপুরে চার অবৈধ ইটভাটা বন্ধ, ২৪ লাখ টাকা জরিমানা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম

শেরপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পোড়ানোর অভিযোগে চার ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। একইসাথে ওই চার ভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপি পৌর শহরের মোবারকপুর মহল্লায় এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, শেরপুর জেলায় ৬১টি ইটভাটা রয়েছে। এরমধ্যে বৈধতা রয়েছে মাত্র তিনটির। জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ জনবসতি এলাকায় অবৈধভাবে নিবন্ধনবিহীন এসব ইটভাটা পরিচালনা করে আসছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। একইসাথে নিয়মনীতি তোয়াক্কা না করে পুড়ানো হচ্ছে বনের কাঠ। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়। 

অভিযানে মেসার্স সাওদা ব্রিকস, আরএইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-১, আরএইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-২ ও মেসার্স একেবি ব্রিকসকে ছয় লাখ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভেঙে দেয়া হয় ভাটার আংশিক অংশ।

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা হচ্ছে। আজ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে। একইসাথে সরকারের যে নির্দেশনা পাচ্ছি, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।

অভিযানে উপস্থিত ছিলেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা ফায়ার সার্ভিসের সদস্য ও সদর থানার পুলিশ সদস্যরা।

আরবিএস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর