অনুপ্রবেশ নিয়ে আর উদারতা নয়: কাদের 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে জেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আর কোনোভাবেই রোহিঙ্গা অনুপ্রবেশের করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিক সম্মেলন এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম। এবার আর সেই উদারতা দেখানোর কোনো সুযোগ নেই।

গত অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে মিয়ানমারের সামরিক টহল চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে।

সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছেই। সবশেষ ঘুমধুম সীমান্তে বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমারের সীমান্তরক্ষীরা দলে দলে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত ২৬৪ জন আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের সংঘাতের ফলে আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। সাম্প্রতিক সংঘাতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিলো, তা অনেক কমে গেছে। এমন অবস্থায় এই বোঝা আমরা আর কতদিন বইবো?

তিনি বলেন, মিয়ানমার সংকটের প্রভাব যেনো বাংলাদেশে না পরে, সেজন্য চীন ও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে বিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়া এবং নির্বাচনে অংশ না নেয়াসহ সব মিলিয়ে দলটির নেতাকর্মীরা হতাশার মধ্যে মধ্যে আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দেশের সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না স্বীকার করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। বলেন, অবকাঠামো উন্নয়ন যতোই হোক, সড়কে নিরাপত্তা নিশ্চিত না হলে মানুষ সুফল পাবে না।

তিনি বলেন, সড়ক নিরাপত্তা প্রকল্প নিয়ে কথা বলতে এডিবির প্রতিনিধিদল এসেছে। চার হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে।

আরবি
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর