শপথ নিলেন মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলররা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১২:১৯ পিএম

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর এবং পাঁচ জেলা পরিষদের চেয়ারম্যান শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার মেয়র ইকরামুল হক টিটু ও মেয়র তাহসীন বাহার সূচনা এবং কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে ময়মনসিংহ সিটির নবনির্বাচিত ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ নেয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন তাই জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।’

গত ১০ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটির নির্বাচন হয়। নির্বাচনে কুমিল্লা সিটিতে মেয়র পদে তাহসীন বাহার সূচনা ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হন।

অন্যদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

এছাড়া কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন ওবায়দুর রহমান, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বিল্লাল মিয়া এবং হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলেয়া আক্তার।

একাত্তর/আরএ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার মেয়াদ ১৮০ দিন পূর্ণ হয়েছে। এর আগেই মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়া এবং দায়িত্বে রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীর। 
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর