ইবাদত-জিকিরে পালিত পবিত্র শবে কদর

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:১১ পিএম

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর । আল্লাহর সন্তুষ্টির আশায় বায়তুল মোকাররমসহ দেশের মসজিদে মসজিদে শনিবার দিনগত সারারাত ইবাদত ও জিকির করেন মুসল্লিরা। এ সময় বিশ্বশান্তি ও মুসলিম উম্মাহর কলাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। হাজার মাসের চেয়ে শ্রেষ্ট রাত শবে কদর। আল্লাহকে রাজি খুশি আর দোআ কবুলের রাত হওযায় মুসল্লিদের খুবই গুরুত্বপূর্ণ এ রাত। তরুণ, যুবক, বৃদ্ধ ফজিলতের এই রাতে হাজির হয়েছেন আল্লাহর দরবারে। 

মসজিদে মসজিদে নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া-মোনাজাত করেন মুসল্লিরা। বাবার হাত ধরে শিশু সন্তানও এসেছে আল্লাহর ঘরে। মুসল্লিরা বলছেন, সারা জীবনের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন সেই আর্জি ছিলো রবের কাছে।

শুধু নিজের জন্যই নয়, বিশ্বশান্তি ও মুসল্লিম উম্মাহ জন্যও দু হাত তুলে ফরিয়াদ জানিয়েছন আল্লাহর কাছে। বলেন, গাজায় মুসলমানের উপর যে নির্যাতন চলছে সেই জুলুম থেকে আল্লাহ যেন তাদের হেফাজত করেন। সারা পৃথিবী জুড়ে চলমান যুদ্ধ যেন বন্ধ হয় সেই প্রাথর্না করেছেন আল্লাহর দরবারে। 

মোনাজাতে মুসল্লিরা চোখের পানিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। হিংসা, বিদ্বে ভুলে গিয়ে পৃথিবীর সকল মানুষ যেন সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারে ফজিলতের এই রাতে সেটি ছিলো মুসল্লিদের প্রার্থনা। 

মসজিদগুলোতে মাহফিলের আয়োজন করা হয়। অভিভাবকদের সঙ্গে শিশুরাও নামাজে অংশ নেয়। শবে কদর উপলক্ষে বিটিভি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করেছে। শবে কদর উপলক্ষে আজ রোববার সরকারি ছুটি চলছে।

 

একাত্তর/এসি
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজকের সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে।
আজ ২৭ মার্চ দিনগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আখ্যা দেয়া হয়েছে।
পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর শনিবার। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী দিনটি পালিত হবে।
পবিত্র শবে কদরের রাত আজ। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাত ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান।রমজানের শেষ ১০ দিনের যে কোন এক বেজোড় রাতই পবিত্র শবে কদরের রাত।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর