যার যা আছে বলতে দেন, কিছু যায় আসে না: প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৫:৫৫ পিএম

চীন সফর নিয়ে সমালোচনায় কিচ্ছু যায় আসে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এগুলো বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন? নাকি শুধু আমাকে হেয় করার জন্য বলছে? যার যা বলছে, বলতে দেন।

রোববার গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা চীন সফর নিয়ে দেশে বিভিন্ন গুজব প্রসঙ্গে সরকারপ্রধানের কাছে জানতে চান।

প্রধানমন্ত্রী বলেন, আমি বিষয়টিতে খুব গুরুত্ব দেই না। আমি এটায় অভ্যস্ত হয়ে গেছি। যারা এই কথাগুলো বলে বেড়াচ্ছেন, তারা কি জেনে বুঝে বলছেন, নাকি শুধু আমাকে হেয় করার জন্য বলছেন, সেটাই প্রশ্ন। সবসময় আমার বিরুদ্ধে গুজব ছড়ানো, এইভাবে কথা বলা। বলতে বলতে এত বেশি বলে, যারা বলছে বলতে দেন। এখানে আমার কিচ্ছু যায় আসে না।

চীন সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও সমালোচকেরা বলছেন, এ সফরে কোনও প্রাপ্তি নেই। তারা বড় ধরনের ঋণ দেবে না। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ২১টি সমঝোতা স্মারক সই ও আরও সাতটি এমওইউ হয়েছে। যারা এই কথাগুলো বলে বেড়াচ্ছেন, তারা কি জেনে-বুঝে বলছেন? নাকি শুধু আমাকে হেয় করার জন্য বলছেন? আমি বিষয়টিতে খুব গুরুত্ব দেই না। ১৯৮১ সালের দেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এ ধরনের নেতিবাচক কথা বলে, এটাতে অভ্যস্ত হয়ে গেছি। সবসময় আমার বিরুদ্ধে গুজব ছড়ানো, এইভাবে কথা বলা। বলতে বলতে এত বেশি বলে, যারা বলছে বলতে দেন। এখানে আমার কিচ্ছু যায় আসে না।

তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তার আগে ভারত গেলাম, সেখানে বলা হয়েছিল ভারতের কাছে দেশ বিক্রি করে এসেছি। চীনে গেলাম, বলে কিছুই দেয়নি। এগুলো বলেই আসছে। ভারতের কাছে দেশ বেচা, চুক্তি বাতিল করতে হবে। এটা এক ধরনের লোকের মানসিক অসুস্থতা বলে মনে করি। মানসিক অসুস্থতা ছাড়া বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের জন্য করুণাই হয় আমার। তাদের নিয়ে কিছু বলার নাই।

চীনের সঙ্গে চুক্তির পূর্ণ তালিকা সাংবাদিকদের কাছে দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পূর্ণ তালিকা দেওয়া আছে। ২১টি নামও আছে। আপনারা চাইলে পড়তে পারি। না অনেক সময় অনেকে বলেন। কিছুই হয়নি। কিছুই না পেয়ে খালি হাতে ফিরে আসছি। ওরা তে বলবেই। তারা আবার মনে কষ্ট পেতে পারে।

চীন সফর বাংলাদেশের কূটনৈতিক কর্মকাণ্ডে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বিকাল ৫টার মধ্যে আমাদের সব কর্মসূচি সম্পন্ন হয়। ওইদিন রাতে রওনা হয়ে ১১ (জুলাই) তারিখ ভোর রাতে আমরা ঢাকা ফিরে আসি।

এক সাংবাদিক ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ‘নেতিবাচক’ খবর প্রসঙ্গে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের গণমাধ্যমের কথা শুনে যারা কথা বললেন, তারা বললেন, দেশ বিক্রি চুক্তি করে আসছি। কোনটি টিক? আমার মেয়েকে ওদের স্বাস্থ্য মন্ত্রণালয় দাওয়াত দিয়েছিলো। জ্বর ছিলো। যেতে পারিনি। আমি মা। এই অবস্থায় মেয়েকে রেখে চলে যেতে হয়। সমস্ত কর্মসূচি শেষ হয়ে যায়। মাত্র ৫-৬ ঘণ্টা আগে এসছি। এত বড় তোলপাড় হয়ে যাবে বুঝতে পারেনি। এর আগেওতো এরকম হয়েছে। ভারতে ৩-৪ দিনের প্রোগ্রাম ছিলো। ফ্রান্সের প্রেসিডেন্টকে রিসিভ করতে আগে চলে আসলাম। আমি বিদেশে গেলে শপিংয়ে যাওয়ার নেই, বেড়ানোর নেই। যখনই সুযোগ পাই, আগে চলে এসেছি। যারা এত রঙচঙ মাখিয়ে কথা বলে তাদের যেন দেশবাসী চিনে রাখে। এরা বানোয়াট কথা বলে।

কেএসএইচ
চীন সফরের শেষ দিন শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো'র আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চারদিনের সফরে চীন যাচ্ছে।
প্রধান উপদেষ্টার চীন সফরে মূল নজর থাকবে দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ কীভাবে বাড়ানো যেতে পারে সেই বিষয়টি। 
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর