লক্ষ্মীপুরে ছাত্রকে বলাৎকারে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাওলানা মো. আব্দুল আহাদ (৪৫)। তিনি দিঘুলী রাস্তার মাথায় অবস্থিত ওই মাদ্রাসার অধ্যক্ষ। 

ভুক্তভোগী পরিবার জানায়, গত শনিবার (১৮ জুলাই) রাত আটটা থেকে ৯টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নেন অধ্যক্ষ। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরদিন রোববার দুপুরে শিশুটি সুযোগ বুঝে মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে যায়।

বাড়িতে ফিরে শিশুটি তার মাকে পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে রোববার রাতে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এ ঘটনার পর থেকে শিশুটি চরম মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে এবং আতঙ্কের কারণে সে আর ওই মাদ্রাসায় ফিরতে চাইছে না। তারা অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রব জানান, প্রাথমিক তদন্তে শিশুটিকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর