সংসদ ভবন থেকে খোয়া গেছে ৯০ লাখ টাকা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পিএম

শেখ হাসিনার সরকারের পতনের দিন জাতীয় সংসদ ভবনে ভাঙচুরসহ বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে গেছে। এছাড়া সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখা থেকে বিভিন্ন ধরনের মালামালও হারিয়ে গেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

গত চার সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব, কমিটি সাপোর্ট উইং) জেবুন্নেসা করিমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। পরে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সভায় জানানো হয়, এ নগদ অর্থ ফেরতের লক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা করে সংশ্লিষ্ট অনুবিভাগপ্রধানের কাছে দাখিল করার সিদ্ধান্তও হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই সভায় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখালপাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং এসব এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনটি কমিটি গঠিত হয়। কমিটিগুলোকে ক্ষতিগ্রস্ত ও স্তূপীকৃত মালামাল সরেজমিন পরিদর্শন করে শপথকক্ষে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেট জরুরি ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সভায় বিভিন্ন অনুবিভাগপ্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠকে সংসদ সদস্যদের আবাসন, চিকিৎসা...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ সময় সংসদ ভবন এলাকা ঘিরে কিছু নির্দেশনা অনুসরণ করতে বলেছে...
সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা সংসদ পরিচালনায় সহায়ক বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর