৫ বিভাগে করোনা ও উপসর্গে ৬৪ মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০৯:৫৪ এএম

করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৮, রাজশাহীতে ১২, খুলনায় ৯, বরিশালে ২৩, ময়মনসিংহ ১২ জনের মৃত্যু হয়।

শনিবার (৭ আগস্ট) সকালে বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছেন একাত্তরের প্রতিনিধিরা।

বরিশাল সংবাদদাতা জানান, বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৮ জন। বাকিদের ছিলো উপসর্গ। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে বরিশালে ৩ জন, ভোলায় ৩ জন ও ঝালকাঠিতে ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে ৯ জন মারা যান।

খুলনায় করোনা চিকিৎসা দেওয়া পাঁচটি হাসপাতালের মধ্যে দু’টিতে ৯ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৪০ শতাংশ। গতকাল সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন পুরুষ ও চার জন নারী।

আরও পড়ুন: বিশ্বে ৯৫ হাজার করোনা রোগীর অবস্থা গুরুতর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৯২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ শতাংশ।


একাত্তর/আরএ

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর