ওসিদের সতর্ক করে যা বললেন ডিএমপি কমিশনার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

রাজধানীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সতর্ক করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আপনাদের কারও বিরুদ্ধে যেন কোনো অভিযোগ আমার কাছে না আসে, সেভাবে দায়িত্ব পালন করতে হবে। কারও বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে চাই না। কিন্তু কোনো অভিযোগ এলে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির আওতাধীন ৫০টি থানার ওসিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

থানা হচ্ছে পুলিশি সেবার মূল কেন্দ্র উল্লেখ করে, থানা থেকে জনগণকে যথাযথ সেবা দিয়ে কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে ওসিদের নির্দেশও দেন নগর পুলিশ প্রধান।

ডিএমপি কমিশনার বলেন, থানায় আগত সেবা প্রার্থীরা যেন তাদের প্রত্যাশিত সেবা পায় সেজন্য থানার ওসিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনেক সময় কোনো একটা বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যখন কেউ আইজিপির নিকট যায় তখন ওই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে শেষ পর্যন্ত ওসির কাছেই অভিযোগটি যায়। আপনারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সকল পুলিশি কর্মকাণ্ডই হয়ে থাকে থানাকে কেন্দ্র করে। আপনাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশের ভাবমূর্তি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনাদের কারো বিরুদ্ধে যেন কোনো অভিযোগ আমার কাছে না আসে, সেভাবে দায়িত্ব পালন করতে হবে। কারো বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে চাই না। কিন্তু কোনো অভিযোগ আসলে তাদের ছাড় দেওয়া হবে না। সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা দিয়ে জনআস্থা অর্জন করতে হবে।

পুলিশ ও জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শেখ সাজ্জাত আলী বলেন, মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। তথ্য বেশি পেলে অপরাধ সংঘটিত হওয়ার আগেই ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

এআরএস
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। 
রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে...
রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মোসা. ইয়াসমিন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর