খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। ওই দিন রাষ্ট্রপক্ষ ও দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা এই মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান। 

ট্রাস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই দাবি করে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন জানান বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই এই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। 

২০১৮ সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে তারেক রহমানসহ সব আসামিদের ১০ বছরের সাজা দেওয়া হয়। 

পরে হাইকোর্ট খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। 

গেলো পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। 

একাত্তর/এসি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫তম ও শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
হামের টিকা ক্রয় ও বিতরণে অযথা বিলম্ব, নানা অনিয়ম এবং প্রশাসনিক চরম ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়েছে, তার দায়-দায়িত্ব নির্ধারণে অন্তর্বর্তী সরকারের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭...
শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো সুরাহা না করে সরকার তাদের দমনে কঠোর সহিংস পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, চলমান...
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক, সংবাদ ও গণমাধ্যমের মালিক কিংবা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত আদালতের পূর্বানুমতি নেয়ার বিধান যুক্ত হতে যাচ্ছে ‘সাইবার সুরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর