বেগম খালেদা জিয়ার সঙ্গে অলি আহমদের সাক্ষাৎ

আপডেট : ১৮ মে ২০২৫, ১০:১৪ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রোববার (১৮ মে) সন্ধ্যা সাতটা ২২ মিনিটে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ, বের হন সাড়ে আটটায়। 

অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক জানান, তাদের মধ্যে ৪৫ মিনিট সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। এসময় এলডিপিপ্রধান খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। 

এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে পাঁচ জানুয়ারি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। সেসময় তাদের মধ্যে প্রায় আধা ঘণ্টা আলোচনা হয়েছিল।

ফিরোজা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলি আহমদ। ছবি: একাত্তর

এদিকে ফিরোজ থেকে বের হয়ে অলি আহমদ সাংবাদিকদের বলেন, বিভিন্ন যৌক্তিক-অযৌক্তিক দাবিতে রাজধানীতে অচলাবস্থার বিষয় বিএনপি চেয়ারপারসকে জানিয়েছেন তিনি। 

নানা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবরোধ করায় জনভোগান্তি বাড়ছে জানিয়ে তিনি বলেন, সরকার ও আইন শৃঙ্খলাবাহীনি সঠিক দায়িত্ব পালন করতে পারছে না। তাই দেশ পরিচালনায় উপদেষ্টাদের আরও কঠোর হওয়ারর কথাও জানান তিনি। 

করিডরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের একার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই রাজনৈতিক দলের অভিজ্ঞ নেতা ও সসস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করার কথাও জানান এলডিপির চেয়ারম্যান। 

একাত্তর/এসি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল শনিবার।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা। শোকসভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর