কাশিমপুর কারাগার থেকে মুক্ত নুসরাত ফারিয়া

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:২৪ পিএম

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা নায়িকা নুসরাত ফারিয়া।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি জামিনে কারাগার থেকে বের হন।

এর আগে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন।

মুক্তির পর যা বললেন ফরিয়া

কারামুক্ত হওয়ার পর বিকেল চারটার দিকে ফারিয়া এক ফেসবুক পোস্টে লেখেন- ‘জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’ 

রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানা এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন মামলার বাদি এনামুল হক। ওই দিন আসামিদের ছোঁড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে চলতি বছরের তিন মে মামলা করেন তিনি।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়।

একাত্তর/এসি
অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 
হত্যা মামলায় গ্রেপ্তার দুই বাংলার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে তাকে পুলিশ পাহারায় কারাগারে আনা হয়। 
রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে। রোববার (১৮ মে) রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর