ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন রোগী ২৫৮ জন

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৩:৫৮ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২১২ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি হয়েছেন। 

এতে আরও জানানো হয়, দেশে আজ পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৭ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৮৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন।

আরও পড়ুন: করোনায় কমছে মৃত্যু ও রোগীর সংখ্যা

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে মোট রোগীর সংখ্যা ৮ হাজার ৫৭৫ জন। এসময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৫৮ জন রোগী। 

গতকাল সোমবার অধিদপ্তরের প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা ৩৭ জন উল্লেখ করা হয়। মংগলবারের প্রতিবেদনে মৃতের সংখ্যা একজন বেড়ে হয় ৩৮। এতে করে দেশে এবছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেলেন ৩৮ জন। 

একাত্তর/আরএইচ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর