বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যান

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম

রোববার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। অতীতে টি-টোয়েন্টিতে ২২ বার মুখোমুখি হয়েছে দুইদল।

পরিসংখ্যান বলছে ২২ বার মুখোমুখি লড়াইয়ে টাইগারদের জয় মাত্র তিন ম্যাচে এবং পাকিস্তান জিতেছে ১৯ ম্যাচে।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে এক, দুই ও তিন ম্যাচের সিরিজ ছিলো। ছয় সিরিজের পাঁচটিই জিতেছে পাকিস্তান, একটিতে জয় পেয়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে এক ম্যাচের সিরিজ জিতেছিলো টাইগাররা। এছাড়া ঘরের মাঠে পাকিস্তানের কাছে দু’টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড আছে পাকিস্তানের। ২০০৮ সালে করাচিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করেছিল পাকিস্তান। 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬। এই বছরের জুনেই লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করে ঐ স্কোর দাঁড় করিয়েছিলো বাংলাদেশ। 

অন্যদিকে দুই দলের মুখোমুখিতে সর্বনিম্ন দলীয় রান বাংলাদেশের। ২০১১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ৮৫ রান করে ম্যাচ হারে টাইগাররা।

পাকিস্তানের সর্বনিম্ন রান ১৮.১ ওভারে ২ উইকেটে ১০৯। ২০২১ সালে মিরপুরে বাংলাদেশের ছুড়ে দেওয়া ১০৯ রানের টার্গেট স্পর্শ করে জয় পেয়েছিলো পাকিস্তান।

একাত্তর/আরএ
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর