একাত্তরকে ভুলিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম

দেশে একাত্তরকে ভুলিয়ে দেয়ার একটা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের ভবিষ্যতের প্রতি সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন।

বিএনপি মহাসচিব বলেন, আজ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের কথা বারবার স্মরণ করতে চাই। এজন্য চাই যে, ১৯৭১ সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিলো, ভূখণ্ড দিয়েছিলো, আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিলো এবং সেজন্য আজ আমার অস্তিত্ব আছে। আমি স্মরণ করতে চাই ২৪ এর জুলাই-আগস্টের শহীদদের, কারণ তারা আমাদের একটা গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। 

তিনি বলেন, এই দুইটি বিষয় স্বাধীনতা ও গণতন্ত্র আমাদের মাথায় রাখতে হবে, কারণ আজকের দিনে একাত্তর ভুলিয়ে দেয়ার প্রচ্ছন্ন প্রচেষ্টা চলছে। এটির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে উগ্রবাদ মাথা তুলে উঠছে। এটি দেশের আত্মা ও অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। আমাদের একত্রিত হয়ে এই উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। অতীতের বিভাজন ও সংঘাত ভুলে দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমাদের কাজ করতে হবে।

তিনি দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণকে বন্ধু হিসেবে গণ্য করেননি। তারা জনগণের ওপর অত্যাচার চালিয়েছেন, দেশের সম্পদ লুটপাট করেছেন এবং বিদেশে পাঠিয়েছেন। সম্প্রতি ব্যাংকক সফরে শুনেছি যে, অভিজাত এলাকা ও সম্পদ এখানে ভাড়া করা হচ্ছে এবং গাড়ি কেনা হচ্ছে কোটি কোটি টাকায়। দেশের অর্থনীতির অবস্থা করুণ।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের লক্ষ্য অসাম্প্রদায়িক একটি ‘রেইনবো রাষ্ট্র’ প্রতিষ্ঠা করা। জনাব তারেক রহমানের ৩১ দফা নির্দেশনাই আমাদের জাতীয় সনদ। এই ভিত্তিতেই আগামী বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি ঘটনার যথাযথ বিচার হবে।

অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উলু ধ্বনি ও ঢাক-ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানালে, তিনি হাত নেড়ে উত্তর দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস, নির্বাহী কমিটির সদস্য রনেশ দত্ত, দেবাশীষ রায় মধু, নিপুণ রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের তপন চন্দ্র মজুমদার, এসএন তরুণ দে, মিল্টন বৈদ্য, পূজা উদযাপন ফ্রন্টের জয়দেব জয়, হিন্দু মহাজোটের সুশান্ত চক্রবর্তী, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ইসকনের প্রভু বিমলা প্রসাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আবদুল বারী ড্যানি ও জন গোমেজ উপস্থিত ছিলেন। সূত্র- বাসস। 

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর