বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ দাবি পাকিস্তানের, কী বললো আইসিসি?

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি ও বিসিবির সঙ্গে এক বৈঠকে বসে আইসিসি। দীর্ঘ চার ঘণ্টার বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি দেয়া হয়নি। পাকিস্তান সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই, ভারতের সঙ্গে ম্যাচ খেলার বিষয়ে উভয় পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডনের এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে আলাদা কোনো ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দেয়া হয়নি, তবে আইসিসির মোট লভ্যাংশ থেকে বাংলাদেশের পূর্ণ হিস্যা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

এছাড়া, আইসিসির ডেপুটি চেয়ার ইমরান খাজা পিসিবিকে পরামর্শ দিয়েছেন যেন তারা বিষয়টি আইসিসির সালিশি কমিটি বা বোর্ড মিটিংয়ে উত্থাপন করে। তিনি অবিলম্বে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের সিদ্ধান্ত ক্রিকেটের জন্য শুভ নয়।

ঘটনাটির সূত্রপাত হয় যখন পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়, ১৫ ফেব্রুয়ারির মহারণে তারা মাঠে নামবে না। পরবর্তীতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বয়কটকে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বিসিসিআই’র নির্দেশে কেকেআর পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে সরিয়ে নেয়ার পর বিসিবি তাদের সব ম্যাচ ভারতের বাইরে খেলার দাবি জানায়। কিন্তু আইসিসি সেই দাবি মেনে না নেয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

এদিকে, ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, আইসিসি পিসিবির কাছে জানতে চেয়েছে যে, তারা 'ফোর্স মেজিউর' (অপ্রতিরোধ্য পরিস্থিতি) সংকট নিরসনে কী কী পদক্ষেপ নিয়েছে, যা সদস্য দেশগুলোর অংশগ্রহণ চুক্তির শর্ত অনুযায়ী বাধ্যতামূলক। আসর শুরুর মাত্র ১০ দিন আগে পিসিবি একটি ইমেইলের মাধ্যমে সরকারি আদেশের দোহাই দিয়ে এই বিতর্কিত বয়কটের ঘোষণা দেয়।

আইসিসি স্পষ্ট করেছে, ঠিক কোন পরিস্থিতিতে 'ফোর্স মেজিউর' ধারাটি আইনত কার্যকর হতে পারে এবং বিশ্বকাপে অংশ না নেয়ার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ড কী। এছাড়া এই ধরনের পদক্ষেপের ফলে ক্রীড়াঙ্গন, বাণিজ্য ও প্রশাসনিক ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে, তাও পিসিবিকে অবহিত করা হয়েছে।

আইসিসি পিসিবিকে সতর্ক করে জানিয়েছে, ম্যাচটি না হলে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সংস্থাটি কোনো সংঘাত চায় না, তবে তাদের গঠনতন্ত্র অনুযায়ী কোনো দেশ যদি বড় ধরনের শর্ত ভঙ্গ করে, তবে সদস্যপদ স্থগিত বা বাতিল করার ক্ষমতা আইসিসির রয়েছে।

অন্যদিকে, পিসিবি মনে করছে লড়াই আইনি পথে হাঁটলে তাদের অবস্থান বেশ শক্তিশালী। তারা পিসিবি-বিসিসিআই’র একটি দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আইসিসি ডিসপিউট রেজোলিউশন কমিটির বিবাদের উদাহরণ টানছে। ২০১৪ সালের এক সমঝোতা স্মারক অনুযায়ী ভারতের ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল, যা বিসিসিআই রক্ষা করেনি। সেবার পিসিবি ক্ষতিপূরণ না পেলেও, ভারত সরকার অনুমতি না দেয়ার কারণে বিসিসিআইর সেই সিরিজ খেলতে না পারাকে নিজেদের জন্য শক্তিশালী নজির হিসেবে দেখছে পাকিস্তান।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর