নির্বাচন ছাড়া পালাবদলের কোন পথ নেই: কাদের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:১২ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোন সাংবিধানিক পথ নেই। নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে।

ওবায়দুল কাদের শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। 

গত তের বছরের ব্যর্থতার গ্লানি মুছে বিএনপিকে এখন নির্বাচনমূখী হওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন জনগণের রায় মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনার আছে, তাই এদিক ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন।

তিনি বলেন ষড়যন্ত্র করে গত একযুগ ধরে কোন লাভ হয়নি, বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। 

আন্দোলন শুরু হলে মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়বে, বিএনপির নেতাদের এমন গণ-অভ্যুত্থানকে দিবাস্বপ্ন আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জনগণ ঝাঁপিয়ে পড়াতো দুরের কথা, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারাই ঝাঁপ বন্ধ করে ঘরে অবস্থান নেয়, হিন্দি সিরিয়াল দেখে আর জানালা দিয়ে উঁকিঝুঁকি মেরে পুলিশের গতিবিধি লক্ষ্য করে। 

বারো বছর ধরে বিএনপির কথিত আন্দোলনের ডাক রাজপথে কোন কম্পন তুলতে পারেনি, তাই জনগণ মনে করে এসব হাক-ডাক আষাঢ়ে গল্পের মতো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ফেসবুক আর মিডিয়ায় যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আন্দোলনের জন্য প্রয়োজন জনগঘনিষ্ঠ ইস্যু ও যুৎসই সময়। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও গণমূখী রাজনীতিতে বিরোধী দলগুলো ইস্যুর খরায় ভুগছে। 

তিনি বলেন, এজন্যই এই মূহুর্তে দেশে বিএনপির কথিত আন্দোলনের অবজেক্টিভ কোন অবস্থা নেই।


একাত্তর/এআর

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর