শিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:০১ পিএম

বিজ্ঞান-প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপনা দেখার অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।  

তিনি বলেন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকা যাবে না। তাই বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রমকে নীতিমালার আলোকে সাজানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানের সাথে পিছিয়ে থাকা যাবে না। 

আরও পড়ুন: সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত

তিনি আরও বলেন, শিশুদের যাতায়াতের কথা বিবেচনা করে দেশের সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। শিশুদের আনন্দের সাথে পড়ালেখার দিকে নিয়ে যেতে সরকার প্রাক-প্রাথমিক শিক্ষা শুরু করেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার বিষয়ে সব সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তিনি।

একাত্তর/এসজে
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর