কৃষকের জার্মান প্রেম, ৪০ শতক জমি বেচে সাড়ে সাত কি.মি. পতাকা

আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:২২ পিএম

নাম তার আমজাদ হোসেন। পেশায় তিনি একজন সাধারণ কৃষক। ঘরে রয়েছে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে নিজের মাথা গোঁজার ঠাঁই কিংবা ভবিষ্যৎ সম্বলটুকুই যেখানে সবচেয়ে বড়ো সঞ্চয়, সেখানে তিনি বারবার বিক্রি করে দিয়েছেন নিজের জমি। কোনো অভাব-অনটনে পড়ে নয়, কিংবা কোনো পারিবারিক প্রয়োজনেও নয়; স্রেফ ফুটবল এবং নিজের প্রিয় দল জার্মানির প্রতি অন্ধ ভালোবাসায়!

মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এই বাসিন্দা গ্রামের মানুষের কাছে এক নামে ‘ফুটবল প্রেমিক আমুদে মানুষ’ হিসেবে পরিচিত। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এবার তিনি তৈরি করেছেন পৃথিবীর দীর্ঘতম জার্মানির পতাকা—যার দৈর্ঘ্য শুনলে চোখ কপালে উঠবে যে কারও; পুরো সাড়ে সাত কিলোমিটার!

বুধবার (১০ জুন) সকালে মাগুরা পৌরসভার নিশ্চিন্তপুর স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শিত হলো এই বিশাল পতাকা। আর এই পতাকাকে ঘিরেই মাগুরার প্রত্যন্ত এই গ্রামটি আজ পরিণত হয়েছিলো গোটা দেশের জার্মানি সমর্থকদের মিলনমেলায়।

যেভাবে শুরু এই ‘জার্মানি-প্রেম’

আমজাদ হোসেনের এই অবিশ্বাস্য জার্মানি ভক্ত হয়ে ওঠার পেছনে রয়েছে এক জীবন-মরণ গল্প। একসময় তিনি একটি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। দেশীয় চিকিৎসায় যখন সুফল মিলছিলো না, তখন জার্মানির ওষুধ সেবন করে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে জার্মানি দেশটার প্রতি তার মনে এক অদ্ভুত কৃতজ্ঞতা ও ভালোবাসার জন্ম নেয়। আর সেই ভালোবাসা পরে রূপ নেয় ফুটবল মাঠের সমর্থনে।

২০০৬ সালের বিশ্বকাপে আমজাদ প্রথম তৈরি করেন দেড় কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা। সেবারই তিনি ফুটবলপ্রেমীদের নজরে আসেন। এরপর ২০১০ বিশ্বকাপে আড়াই কিলোমিটার এবং ২০১৪ সালে নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়ে তাক লাগিয়ে দেন। সে বছর তার এই উন্মাদনা দেখে খোদ জার্মানির রাষ্ট্রদূত আমজাদের মাগুরার বাড়িতে এসে তাকে পুরস্কৃত ও উৎসাহিত করেছিলেন।

চ্যালেঞ্জটা আমজাদ এখানেই থামিয়ে রাখেননি। ২০১৮ সালের বিশ্বকাপে আরও ১০ শতাংশ জমি বিক্রি করে পতাকার দৈর্ঘ্য বাড়িয়ে করেন সাড়ে পাঁচ কিলোমিটার। সেবারও জার্মান দূতাবাসের কর্মকর্তারা আমজাদের বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে যান। আর এবার, বিগত সব রেকর্ড ভেঙে আরও দুই কিলোমিটার বাড়িয়ে পতাকাটিকে সাড়ে সাত কিলোমিটারে উন্নীত করেছেন এই ফুটবল পাগল মানুষটি।

আমজাদ হোসেন বলেন, আমি শুধু জার্মানি দলকে ভালোবেসে নিজের জমি বিক্রি করে এই পতাকা তৈরি করেছি। যতো দিন বেঁচে থাকবো, প্রতি বিশ্বকাপে প্রিয় দলের জন্য এই পতাকার দৈর্ঘ্য আমি বেো করতেই থাকবো।

নিশ্চিন্তপুর মাঠে সারাদেশের ভক্তদের মেলা

সকালের চিত্রটা ছিলো দেখার মতো। আমজাদের বাড়ি থেকে ট্রাকে করে বিশাল পতাকার থোকাগুলো যখন নিশ্চিন্তপুর স্কুল মাঠে নিয়ে যাওয়া হচ্ছিলো, তখন চারপাশ মুখরিত ছিল ব্যান্ডের তালে তালে। আমজাদ হোসেনকে সঙ্গে নিয়ে শত শত সমর্থক স্লোগান দিতে দিতে মাঠে জড়ো হন।

সেখানে যখন সাড়ে সাত কিলোমিটারের সেই বিশালাকার পতাকাটি মেলে ধরা হয়, তখন তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য। আমজাদের এই ডাকে সাড়া দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাগুরায় ছুটে এসেছেন জার্মানির শত শত ফুটবল ভক্ত। স্থানীয় এলাকাবাসীও আজ আমজাদের সঙ্গে একাত্ম হয়ে জার্মানির পতাকাতলে শামিল হয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এলাকাবাসী সবসময় আমজাদ ভাইকে সমর্থন করি। বিশ্বকাপের সময় তিনি আমাদের বড়ো পর্দায় খেলা দেখার সুযোগ করে দেন। পুরো গ্রামের মানুষ একসঙ্গে খুব মজা করি। আমজাদ ভাইয়ের এই কাজের জন্য আজ মাগুরার নাম সবাই এক নামে চিনছে, আমরা তার জন্য গর্বিত।

ফুটবল উন্মাদনার এক জীবন্ত বিজ্ঞাপন

বিশ্বকাপ ফুটবলের সময় বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার চিরচেনা দ্বৈরথের বাইরেও যে ফুটবল কতোটা জনপ্রিয় এবং অন্য দল নিয়েও যে এই পরিমাণের উন্মাদনা তৈরি হতে পারে—তার এক জীবন্ত বিজ্ঞাপন আমজাদ হোসেন। নিশ্চিন্তপুর গ্রামের সাধারণ মানুষের মনে এবার একটাই আশা, প্রিয় দলের জন্য আমজাদের এই ত্যাগ আর ভালোবাসার প্রতিদান দিতে এবার বিশ্বকাপ চ্যাম্পিয়নের ট্রফিটা যেন জার্মানির ঘরেই যায়।

মাঠের খেলা শুরু হতে এখনও কিছুদিন বাকি, তবে মাগুরার আমজাদ হোসেনের সাড়ে সাত কিলোমিটারের এই পতাকার ‘কিক অফ’ যেন আজ থেকেই ফুটবল বিশ্বকাপের আমেজকে বহু গুণ বাড়িয়ে দিলো।

একাত্তর/এসি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের পালিয়ে থাকা অপরাধীদের পাঠানোর বিষয় চিঠি পাঠানো হয়েছে। তাদের ফেরত পেতে সময়ের প্রয়োজন। তবে তাদের দেশে ফেরত আনা হবে। এক সময় না এক সময় শেখ...
মাগুরায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার (১ জুন) বিকেল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার আবালপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে।
মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে (বোনের শ্বশুর) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১২ কার্যদিবসে আলোচিত এই মামলার...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতিতে স্বস্তি ফেরাতে সরকার কাজ করছে।
বুধবার ভোরে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর আকস্মিক ও বিধ্বংসী হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মোড় নিয়েছে। মার্কিন হামলার কয়েক ঘণ্টার...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর