৪৭০০ পিস ইয়াবা রেখে সটকে গেলেন জামাই, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

বরগুনায় অভিযান চালিয়ে চার হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান তাদের জামাই।

মঙ্গলবার (০৩ নভেম্বর) জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সেলিম প্যাদা (৫৫) ও তার স্ত্রী মোসা. কহিনুর (৪০)। এই ঘটনায় পলাতক রয়েছেন তাদের জামাতা সবুজ মৃধা (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন খবরে কুকুয়া ইউনিয়নের চুনাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি টিম। এ সময় আটক কহিনুরের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তাদের বসতবাড়ির রান্নাঘরে অভিযান চালানো হয়। সেখানে প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা আরও চার হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার চার হাজার ৭০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, পলাতক জামাই সবুজ মৃধা টেকনাফসহ বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা এনে শ্বশুর-শাশুড়ির নিজ বাড়িতে মজুত রাখতেন। পরবর্তীতে অটোরিকশায় করে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে এই ইয়াবা বিক্রি করা হতো। অভিযানের খবর পেয়ে তিনি কৌশলে গা ঢাকা দেন।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির টিম এই সফল অভিযান চালিয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার স্বামী-স্ত্রী ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামি সবুজ মৃধাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছে।

একাত্তর/এসি
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক সহযোগিতার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আওয়ার লেডি অব...
পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন...
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরের জন্য মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণ করতে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচন। দেশটির...
আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর