চোটে পড়ে জাপান অধিনায়কের বিশ্বকাপ শেষ!

আপডেট : ১২ জুন ২০২৬, ০১:৫১ এএম

উত্তর আমেরিকার মাঠে ফুটবল বিশ্বকাপ শুরু হতেই বড়সড় এক ধাক্কা খেল ব্লু সামুরাইরা। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাপানের অধিনায়ক ও লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। তবে ধাক্কাটা শুধু বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াতেই সীমাবদ্ধ নয়; ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার একই সাথে আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরেরও ঘোষণা দিয়ে দিয়েছেন। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এন্দোর পরিবর্তে বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার শুতো মাচিনোকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

লিভারপুলের হয়ে চোট জর্জর একটি মরশুম কাটানো এন্দো সামাজিক মাধ্যমে নিজের আবেগঘন বার্তায় লিখেছেন, আঘাত পাওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, তাই আমার কোনো আফসোস বা অনুশোচনা নেই। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে জাপানের ফুটবল যেভাবে এগিয়েছে, তা নিয়ে গর্ব প্রকাশ করে এন্দো আরও যোগ করেন, এই বিশ্বকাপ মিশনের মাঝেই আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এখন থেকে আমি একজন সাধারণ ভক্ত হিসেবে গ্যালারিতে বসে জাপানের জন্য গলা ফাটাব।

বিশ্বকাপে এবার ‘গ্রুপ এফ’ এ রয়েছে জাপান। আগামী ১৪ জুন ডালাসের মাঠে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের অষ্টম বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে জাপানের বাকি দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই দলনেতা এন্দোর এই আকস্মিক বিদায় জাপানের ড্রেসিংরুমে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর