বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম

স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনে অংশ নেয়া ৩৪টি রাজনৈতিক দলের ১৯৬ জন প্রতিনিধির সঙ্গে এক বৈঠকে এসব কথা জানান প্রধানমন্ত্রী।

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক এ বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করেছেন সরকার প্রধান।

এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমন্বিতভাবে সামনে এগিয়ে যাওয়ার বিষয়েও বিস্তৃত আলোচনার কথা জানান তিনি।

মির্জা ফখরুল জানান, জুলাই সনদ নিয়ে আবারও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আরও গুরুত্ব পায় সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শ।

বিগত দেড় দশক ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনসহ নানান দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে চারটি জোটসহ নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ৪২টি রাজনৈতিক দল সক্রিয় অবস্থানে ছিল।

আরবিএস
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে (ওয়েলকাম ব্রেকফাস্ট)...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ব্যাংকের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর