আরও দক্ষ কর্মী নেবে সৌদি, যৌথ ব্যবসায়িক বৈঠক চলতি বছরই

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় দক্ষ কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে চলতি বছরই সৌদি আরবে অনুষ্ঠিত হবে যৌথ ব্যবসায়িক বৈঠক।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকের বিষয়ে জানাতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), খাদ্য উৎপাদন, জ্বালানি ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি খাতে বড় পরিসরে একসঙ্গে কাজ করবে ঢাকা ও রিয়াদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশ উন্নত পর্যায়ে রয়েছে। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগবান্ধব ও স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে সফররত সৌদি প্রতিনিধিদল। নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও উন্নত করার বার্তা নিয়ে ঢাকায় এসেছেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সুবিধাজনক সময়ে এই সফর সম্পন্ন হবে।

সোমবার (৩ আগস্ট) রাতে তিন দিনের এক সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের পক্ষ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের ঢাকা সফর।

একাত্তর/এসি
অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল করা, নথি জালিয়াতি রোধ এবং দেশে ও বিদেশে অবৈধ সিন্ডিকেটের হাত থেকে বাংলাদেশিদের সুরক্ষায় সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তার প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বৈশ্বিক কূটনীতিতে এক অনন্য অধ্যায় সূচনা হতে যাচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। ওই দিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর