সাভারে পুলিশ পিটিয়ে হত্যায় গ্রেপ্তায় ৯, রিমান্ড আবেদন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতভর সাভারের আমিনবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলার প্রধান আসামি জহুরুলকে ১০ দিনের এবং বাকি আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমেই প্রধান আসামি জহুরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে রোববার রাতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সাভার থানা পুলিশ এবং র‍্যাবের একাধিক দল আমিনবাজার, মুন্সিগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে আটক করে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এসআই আলতাফ হত্যায় আটজনের সরাসরি সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। আটক অপর দুজনের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় পুলিশ ও র‍্যাবের অভিযানে মোট ৯ জনের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরাধীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

একাত্তর/এসি
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে...
ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
ভরা মৌসুমেও নদী-সাগরে জাল ফেলে আগের মতো মাছ পাচ্ছেন না তারা। এতে জ্বালানি, বরফ, খাবার ও শ্রমিকের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে জেলেদের।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর