গ্যাসক্ষেত্রের সম্প্রসারণ-খোঁজে গতি চায় সরকার ও শেভরন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা শেভরনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ‘বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ’ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা। 

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতের সামগ্রিক উন্নয়ন ও কৌশলগত বিনিয়োগ বৃদ্ধি নিয়ে যৌথ আলোচনা হয়। বিশেষ করে দেশের বিদ্যমান ও পুরনো গ্যাসক্ষেত্রগুলোতে শেভরনের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে নতুন করে আন্তর্জাতিক বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে শেভরন প্রতিনিধিদল বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে।

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে বিশ্বমঞ্চে এটিই হতে যাচ্ছে তার প্রথম ভাষণ।...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশপ্রেমিক নাগরিক, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা এবং গবেষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
দেশের সার্বিক উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সবস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণ সমাজকে পরিবর্তন ও পরিচ্ছন্নতার অগ্রদূত হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে...
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাশাপাশি আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) এক অভাবনীয় গতি ও অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম আট মাসে নতুন...
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মামলা নিষ্পত্তিতে এক অভূতপূর্ব গতি লক্ষ্য করা গেছে। এই সময়ে ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা বিগত টানা পাঁচ...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাজ্যের সাংবিধানিক ভবিষ্যৎ ও অখণ্ডতা নিয়ে নতুন করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা। ইতিহাসের প্রথমবারের মতো ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড, এই তিনটি অঞ্চলই একযোগে স্বাধীনতার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর