মঙ্গলবার থেকে শিল্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

দেশের শিল্পকারখানায় চলমান জ্বালানি সঙ্কট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শিল্প খাতে জ্বালানি সরবরাহ পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের তিনি নিশ্চিত করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান ব্যবসায়ী প্রতিনিধিরা।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি মঙ্গলবার থেকেই আমরা জ্বালানির দিক থেকে অনেকটা ভালো অবস্থায় ফিরে যেতে পারবো। দেশের শিল্পের বিকাশে যে বর্তমান সরকার সব সময় পাশে থাকবে, আজকের আলোচনায় তা স্পষ্ট উঠে এসেছে। আমরা খুব স্বস্তি নিয়ে এই বৈঠক থেকে বের হয়েছি। সরকারের এই অগ্রযাত্রায় ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা পাবো বলে আমাদের প্রত্যাশা।

এদিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, জ্বালানি সঙ্কট টেকসইভাবে সমাধানের লক্ষ্যে সমুদ্রে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেগাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে দেশের তৃতীয় এফএসআরইউ চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থলভাগে নতুন কূপ খনন এবং সৌর বিদ্যুৎ (সোলার এনার্জি) খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।

বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা মাহ্দী আমিন আরও বলেন, গত ১৬ বছরে জ্বালানি খাতে অনেক পুঞ্জীভূত সঙ্কট তৈরি হয়েছে, যা রাতারাতি সমাধান করা সহজ নয়। তবে সবার সম্মিলিত চেষ্টায় দেশকে আমরা জ্বালানি খাতে সার্বভৌম ও স্বনির্ভর করে গড়ে তুলতে পারবো।

আমদানির পাশাপাশি দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে পর্যায়ক্রমে ৩০০টি কূপ খনন করা হবে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে বিশ্বমঞ্চে এটিই হতে যাচ্ছে তার প্রথম ভাষণ।...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা শেভরনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ‘বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ’ বিষয়ক...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
হোয়াইট হাউসের জনপ্রিয় প্রেস সেক্রেটারি পদটি আপাতত ফাঁকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! অগাস্টের শেষদিকে ক্যারোলিন লেভিটের আকস্মিক পদত্যাগের পর যে পদটি নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে জোর...
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর