সাগরে নিম্নচাপ, সোমবারই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সোমবার নাগাদ একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরপর দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-৩-এ এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দুপুর ১২টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপের তীব্রতা ও বাতাসের গতিবেগ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকার সাগর বর্তমানে বেশ উত্তাল রয়েছে।

এই পরিস্থিতিতে দেশের প্রধান চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

একাত্তর/এআরএস
পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে দ্রুত শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি সোমবারের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ...
কার্তিক মাসে প্রকৃতির শান্ত আবহের মধ্য দিয়েই ধীরে ধীরে কমছে তাপমাত্রা, ভোরের দিকে দেখা মিলছে মৃদু কুয়াশার। তবে হেমন্তের এই শান্ত রূপের বিপরীতে বঙ্গোপসাগর হয়ে উঠেছে বেশ বিক্ষুব্ধ। সৃষ্টি হয়েছে একটি...
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে...
ইরানি বাহিনীর সম্ভাব্য উন্নত হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে সেনা হ্রাস এবং মার্কিন রণতরীগুলোর সামরিক প্রস্তুতির প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতি আবারও এক বিপজ্জনক...
আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনায় আসছে নতুন মাত্রা। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি করে মোট চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয়...
পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে দ্রুত শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি সোমবারের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর