সাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, গতিপথ কোন দিনে?

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

কার্তিক মাসে প্রকৃতির শান্ত আবহের মধ্য দিয়েই ধীরে ধীরে কমছে তাপমাত্রা, ভোরের দিকে দেখা মিলছে মৃদু কুয়াশার। তবে হেমন্তের এই শান্ত রূপের বিপরীতে বঙ্গোপসাগর হয়ে উঠেছে বেশ বিক্ষুব্ধ। সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ, যা ইতিমধ্যে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপ নিতে পারে। এর প্রভাবে রোববার থেকে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে অবস্থান করছিল। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশীদ জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপটি বিকেলের মধ্যেই নিম্নচাপে এবং রোববারের মধ্যে গভীর নিম্নচাপ থেকে পূর্ণাঙ্গ সাইক্লোনে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি ঠিক কোথায় আঘাত হানবে, এমন প্রশ্নে তিনি জানান, আবহাওয়ার গতিপথ অনুযায়ী এটি সম্ভবত ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে অতিক্রম করবে এবং পরবর্তীতে বিহার-ঝাড়খন্ড হয়ে স্থল নিম্নচাপে রূপ নেবে।

বাংলাদেশ সরাসরি আঘাতের কেন্দ্রে না থাকলেও এর প্রভাব পরবে এ দেশের আবহাওয়ায়। রোবাবার থেকে দেশের দক্ষিণাঞ্চল, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট অঞ্চলে বৃষ্টি না-ও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা আরও জানান, অক্টোবর মাসের প্রায় শেষ প্রান্তে চলে আসায় এই নিম্নচাপের প্রভাব কেটে গেলেই সারা দেশে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। নভেম্বরের শুরু থেকেই দেশের সর্বত্র পুরোদমে শীত পড়তে শুরু করবে।

একাত্তর/এআরএস
রাজনীতির তীব্র চুলচেরা বিশ্লেষণ আর কড়া বয়ানের গণ্ডি পেরিয়ে এক অন্য এক সোনিয়া গান্ধীকে দেখল বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং ইন্সটাগ্রামে নিজের আত্মপ্রকাশ ঘটাবার পরেই একেবারে...
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও আকারসহ নানা বিষয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
গরু কিংবা খাসির সুস্বাদু মাংস ভেবে রেস্তোরাঁয় যা খাচ্ছেন, তা কি সত্যিই গরু? নাকি রাতের আঁধারে জবাই করা কোনো ঘোড়ার মাংস? এমন হাড়হিম করা প্রতারণার মুখোমুখি দাঁড়িয়ে এখন তীব্র ক্ষোভে ফুটছে সাতক্ষীরা ও...
রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর