প্রবাসী কার্ডধারীরা পাবেন বিমানে বিশেষ সুবিধা

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার। একইসঙ্গে বিমানবন্দরে তাদের অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রবাসী কার্ড’ উদ্যোগ বাস্তবায়নে বিমানবন্দর সম্পর্কিত সংস্থাগুলোর করণীয় নিয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্বকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের প্রবাসী ভাইদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা উদ্যোগ নিয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আফরোজা বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমান ভ্রমণ আরও সুবিধাজনক ও হয়রানিমুক্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, আমরা প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমান ভ্রমণ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যাত্রীসেবার মান বাড়াতে ইতিমধ্যে নেওয়া পদক্ষেপের বিষয়ে মন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কার্ড কর্মসূচির আওতায় প্রবাসীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি জানান, সরকার প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত হোটেল ও মোটেলগুলোতে বিশেষ ছাড় দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সভায় জানানো হয়, বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমে এই সকল বিশেষ সুবিধা পাওয়া যাবে।

সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসী কার্ডের কার্যকর বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমানবন্দর সম্পর্কিত সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার রূপরেখা তুলে ধরেন।

প্রবাসী কার্ড উদ্যোগটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। এর লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রাপ্তি সহজ করা এবং তাদের বিশেষ সুবিধা দেওয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

এছাড়াও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং তাদের অধীনস্থ দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবিএস
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।   
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যারা বর্তমানে দেশের বাইরে আটকা...
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে প্রবাসীদের জন্য বড়ো ঘোষণা দিয়েছে সরকার। যেসব প্রবাসী বাংলাদেশি যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরতে চান, তাদের সম্পূর্ণ সরকারি খরচে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর