তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপ পিবিআইয়ের হেফাজতে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয়। নিহত তাহসিফ নিখোঁজ হওয়ার আগে দীর্ঘ সময় দীপের সঙ্গেই কাটিয়েছিলেন বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

পিবিআই থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্যই দীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে আনা হয়েছে। তাহসিফ ও দীপ একসঙ্গে কোথায় কোথায় গিয়েছিলেন এবং নিখোঁজ হওয়ার আগের মুহূর্তে তাদের মধ্যে কী কথা হয়েছিল, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

নিহতের পারিবারিক সূত্র ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে দীপের দেখা হয়েছিল। ফুটেজে দেখা যায়, কুশল বিনিময়ের পর তারা দুটি আলাদা মোটরসাইকেলে করে গন্তব্যে রওনা হন।

পরিবারের ভাষ্যমতে, দীপের ফোনের ডাকে সাড়া দিয়েই তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। পরবর্তীতে দীপ দাবি করেছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা দেখা দেয়ায় তারা একটি ওয়ার্কশপে যান এবং কাজ শেষে একসঙ্গে খাবার খেয়ে তিনি নিজ বাড়িতে চলে যান। তবে এই বক্তব্যের সত্যতা ও তাহসিফের মৃত্যুর সঙ্গে দীপের কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন নিহতের পরিবার।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার পরের দিন গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরি বলে শনাক্ত করেন।

বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিহতের বাবা কে এম এনায়েতুল করিম তাঁর ছেলের মৃত্যু নিয়ে শুরু থেকেই গভীর সন্দেহ প্রকাশ করে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তাহসিফ মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এআরএস
রাজধানীর উত্তরের তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার পরদিন বুধবার বিকেলে রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার স্থান থেকে রক্তামাখা দেয়াল, একটি ছুরি ও রক্তভরা একটি ভ্যানিটি ব্যাগ পাওয়ার কথা...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্মদাতা বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ক্ষোভে নিজ বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক মাদকাসক্ত যুবক। আগুনে বসতবাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং পাশে...
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, লঘুচাপের প্রভাবে দেশের কিছু কিছু...
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার জনপথ মোড়ে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক জুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। গুলিস্তানের ব্যবসায়ী ওই তরুণ নিজ কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথেই এ দুর্ঘটনার শিকার...
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন সহজীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে লন্ডনে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর