অবশেষে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

মাদককাণ্ডে গ্রেপ্তার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর করছেন বম্বে হাইকোর্ট। জামিন পেলেও আজ জেলমুক্তির সম্ভাবনা কম আরিয়ানের। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা তিন জনেরই জামিন মঞ্জুর করেছেন আদালত। গত ৩ অক্টোবর ক্রুজ মাদককাণ্ডে তাদের গ্রেপ্তার করে এনসিবি।


এদিকে আটকের ২৫ দিন পর জামিন পেয়েছেন শাহরুখ-পুত্র। গত ২১ দিন ধরে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান। তবে আদালতের অর্ডার পাস না হওয়া পর্যন্ত জেলমুক্তির সম্ভাবনা কম। আগামীকাল বা পরশু জেল থেকে ছাড়া পেতে পারেন শাহরুখ-পুত্র।

প্রসঙ্গত, ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে আটক করা হয় আরিয়ানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাকে। এর পর থেকেই বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ করেছেন আদালত।


এনসিবির দাবি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক পাচারকারী ও বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। আরিয়ানের সঙ্গে বলিউডের এক উঠতি নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে এনসিবি। এই চ্যাটে তারা মাদকসংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন।

আরও পড়ুন: দুধে ধোয়া তুলসী পাতা নয় আরিয়ানকে গ্রেপ্তার করা অফিসার


সর্বশেষ মঙ্গলবার সকালে বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিন শুনানির জন্য আবেদন করেছিলেন আরিয়ানের আইনজীবী।

একাত্তর/আরএ