মাদককাণ্ডে গ্রেপ্তার ছেলে, মুখ খুললেন শক্তি কাপুর

আপডেট : ১৩ জুন ২০২২, ০৬:১০ পিএম

বলিউডে মাদককাণ্ডে বেশ কিছুদিন থেকেই সরব ভারতের নার্কোটিক টিম। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটকের রেশ কাটতে না কাটতেই এবার মাদক সেবনের জন্য গ্রেপ্তার করা হয়েছে ভারতের সিনেমা জগতের জনপ্রিয় খলনায়ক শক্তি কাপুরের ছেলে এবং চিত্রনায়িকা শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে। 

রোববার (১২ জুন) মধ্যরাতে বেঙ্গালুরুর একটি হোটেল থেকে মাদকসেবনের সময় একটি রেভ পার্টিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

ছেলে গ্রেপ্তার হবার কথা জানার পর শক্তি কাপুর বললেন, 'আমি একটাই কথা বলব, এ অসম্ভব ব্যাপার। আমার ছেলে এ ধরণের কাজ করতেই পারে না। তাকে ফাঁসানো হচ্ছে।' 

জানা যায়, রোববার মুম্বাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে উড়াল দিয়েছিলেন সিদ্ধান্ত। সেখানে ৭ জন বন্ধুর সাথে মাদক গ্রহণ করে পার্টি করছিলেন তিনি। পরে পুলিশ তাদের আটক করে ডোপ টেস্ট করলে ৭ জনের শরীরেই মাদকের নমুনা পাওয়া যায়। 

তাদের সকলকেই গ্রেপ্তার দেখানো হয়।


একাত্তর/এআর

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর