মাদককাণ্ডে ছেলের হাজতবাস নিয়ে মুখ খুললেন শাহরুখ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম

২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। প্রায় এক মাস থাকতে হয়েছিল হাজতে। এ ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও টুঁ শব্দ করেননি অভিনেতা। তবে এবার মুখ খুললেন শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যম সিএনএন নিউজ–১৮ শাহরুখের বক্তব্য প্রকাশ করেছে। শাহরুখ শুরুতেই বলেন, ‘যথেষ্ট শিক্ষা হয়েছে।’ কী শিক্ষা হয়েছে, সেটাও তিনি পরিষ্কার করেছেন বক্তব্যে। শাহরুখ বলেন, ‘গত চার–পাঁচ বছর আমাদের পরিবারের জন্য বেশ কঠিন ছিল।’

ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গিয়ে শাহরুখ বলেন, ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে, যা অপ্রীতিকর ও বিরক্তিকর বললেও কম বলা হয়। কিন্তু তাতে আমার একটা শিক্ষা হয়েছে।

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে গত বছরটা নিজের করে নেন শাহরুখ খান। এই তিন সিনেমা প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি ব্যবসা করেছে। অনুমিতভাবেই সিএনএন নিউজ–১৮-এর ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ হয়েছেন শাহরুখ। বৃহস্পতিবার রাতে এ পুরস্কার গ্রহণ করে প্রায় ১০ মিনিট বক্তৃতা দিয়েছেন অভিনেতা।

তিনি বলেন, গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিলো। আমি জানি, কোভিডের কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রেও তাই। আমার সব সিনেমা ফ্লপ করে। অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শ্রদ্ধার্ঘ্যও লিখে ফেলেছিলো।

শাহরুখ বলেন, ব্যক্তিগত জীবনে কিছু অপ্রীতিকর এবং বিরক্তিকর ঘটনা ঘটেছে বললেও কম বলা হয়। কিন্তু তাতে আমার একটা শিক্ষা হয়েছে। চুপচাপ থাকো, একদম নিস্তব্ধে কাজ করো, নিজের আত্মসম্মান বজায় রেখে চুপচাপ পরিশ্রম করে যাও। কারণ, অনেক সময় যখন মনে হয়, জীবনে সব ভালোই চলছে, কীভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে, বুঝতেও পারবে না! কিন্তু এই সময়ই আরও সততার আর আশা নিয়ে নিজের গল্প নিজেই লেখা উচিত।

সরাসরি না বললেও তিনি যে পুত্র আরিয়ানের গ্রেপ্তারের কথাই বললেন, তা স্পষ্ট। কর্ডেলিয়া ক্রুজ কাণ্ডের যাবতীয় অভিযোগ অবশ্য পরে খারিজ করে দেয় আদালত এবং আরিয়ান সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হন। কিন্তু সে সময় প্রায় এক মাস জেলে থাকতে হয়েছিল তাকে। অনেক দরজায় কড়া নেড়েও ছেলের জন্য তার আগে জামিন জোগাড় করতে পারেননি শাহরুখ।

কথা শেষ করেন নিজের সিনেমা ‘ওম শান্তি ওম’র একটি সংলাপ দিয়ে। ‘যতক্ষণ না শেষটা আনন্দের হয়, ততক্ষণ সেটা শেষ হয় না।’

একই অনুষ্ঠানে শাহরুখ ‘পাঠান’ আর ‘জওয়ান’র অতুলনীয় বক্স অফিস সাফল্যের জন্য দর্শককে ধন্যবাদ দেন। তিনি স্বীকার করেন, যারা এই সিনেমাগুলো দেখেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো তার অভিনয়ের ভক্ত নন। কিন্তু তার পাশে দাঁড়াতেই তার সিনেমা হলে গিয়েছেন। সেই জন্য তিনি কৃতজ্ঞ।

২০২১ সালে একটি হাই প্রোফাইল মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে শাহরুখ পুত্রের। মুম্বাইয়ের একটি বিলাসবহুল জাহাজে মাদককাণ্ডে আটক করা হয় আরিয়ান খানকে। গ্রেপ্তার করে জেলে নেওয়া হয় কিং খান পুত্রকে।

একাত্তর/আরএ
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো বড় পর্দার মেগাস্টাররা দীর্ঘদিন ধরে টিভির পর্দায় রাজত্ব করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও এক হেভিওয়েট নাম! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
সহকর্মী ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন। আজ সকালে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর