মাদকের পার্টি থেকে শাহরুখপুত্র আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ০৩:২৫ পিএম

বিলাসবহুল জাহাজে মাদক পার্টিতে মাদক সেবনের অভিযোগে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাকে জিজ্ঞাবাদ করা হচ্ছে। অভিযোগ গুরুতর হলে আরিয়ানকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

শনিবার (২ অক্টোবর) মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। আটক ১০ জনের মধ্যে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান। তার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছে।

এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এক বিবৃতিতে জানান, বলিউড সুপারস্টার শাহরুখ খান-পুত্র আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। দক্ষিণ মুম্বাইয়ের বলার্ড এস্টেট অফিসে আছেন তিনি। শনিবার রাতে এনসিবি ক্রুজে চলা রেভ পার্টি থেকে তাকে নিয়ে আসা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতে কিছুটা ফিল্মি কায়দাতেই ক্রুজে অভিযান চালায় এনসিবি। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী বেশে ক্রুজে চড়েন এনসিবির কর্মকর্তরা। এরপর পার্টি শুরু হতে আটক করা হয় মোট ১০ জনকে।

আরও পড়ুন: আবারও সংগীতের জগতে ফিরতে চান আলিফ

এনসিবি জানায়, আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি মাদক নিয়েছেন কিনা বা অন্যদের মাদক দিয়েছেন কিনা, তা নিয়ে তদন্ত চলছে। এনসিবি আরিয়ানের ফোনের চ্যাটগুলো খতিয়ে দেখছে বলে জানায় তারা।


একাত্তর/আরএ

অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে। 
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর