মোবাইল ডেটার মেয়াদে আসছে নতুন নিয়ম

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৭:৫২ পিএম

মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে সংখ্যাসীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি জানিয়েছে, যদি গ্রাহক ব্যবহৃত ডেটা প্যাক ব্যবহারের মেয়াদ শেষ হওয়ার আগে একই ডেটা প্যাক কেনে তাহলে অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকের সঙ্গে যোগ হতো।

এ ক্ষেত্রে নতুন নিয়মটি হলো, ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডেটা যোগ হবে। এতো দিন একই মেয়াদের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা যোগ হতো। এই নির্দেশিকা আগামী এক মার্চ থেকে কার্যকর হবে।

বিটিআরসিতে মঙ্গলবার (৯ নভেম্বর) এক অনুষ্ঠানে ‘মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা’ নিয়ে এক উপস্থাপনায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা।

বিটিআরসি ও মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, অব্যবহৃত ডেটা নতুন প্যাকেজে যোগ হওয়ার নিয়মটি হলো, অব্যবহৃত ডেটা যোগ করতে হলে গ্রাহককে একই পরিমাণ ডেটার প্যাকেজ মেয়াদ শেষ হওয়ার আগেই কিনতে হবে। ধরা যাক, একজন গ্রাহক সাত দিন মেয়াদের এক গিগাবাইটের কোনো প্যাকেজ কিনলেন, তাহলে এই সাত দিন শেষ হওয়ার আগে তাদের আবার এক গিগাবাইটের প্যাকেজ কিনতে হবে। সেটা ৩, ৭, ১৫ অথবা ৩০ দিন—যেকোনো মেয়াদে হতে পারে।

আরও পড়ুন: চকবাজারে ক্রোকারিজের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্যাকেজের মেয়াদকাল ৩, ৭, ১৫ অথবা ৩০ দিন। মোবাইল অপারেটর কোনো নিয়মিত প্যাকেজ চালু করার পর তা বাজারে অন্তত এক মাস রাখতে হবে। গ্রাহককেন্দ্রিক ও গবেষণামূলক প্যাকেজ রাখতে হবে অন্তত সাত দিন।

এই নির্দেশিকা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।

একাত্তর/এসি

এবার বেসরকারি নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবাদাতা (এনটিটিএন) এবং ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) ট্যারিফ (ইন্টারনেট সেবামূল্য) বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একযুগ পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর