কেজিতে ৪৫ টাকা কমেছে পেঁয়াজের দাম

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৪:২৬ পিএম

পেঁয়াজের আমদানি শুরু হওয়ার পর দিন থেকে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের দাম কমছে। তবে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় কমেনি আদার দাম। এদিকে রসুনের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠনগুলো বলছে, কোরবানির আগে পাইকারি বাজার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং বাড়ানো দরকার। 

দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের বিভিন্ন আড়ত ভারতীয় পেঁয়াজের সারি সারি বস্তায় ভর্তি। গত তিনদিনে ৫০ ট্রাক ভারতীয় পেঁয়াজ এসেছে বাজারে।

খাতুনগঞ্জে দেশি পেঁয়াজের পাইকারি দর রবিবারে ৯০-৯৫ টাকা থাকলেও বুধবার থেকে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।

পাইকাররা বলছেন আমদানি করা ভারতীয় পেঁয়াজের মান খারাপ হলেও দামের কারণে এর চাহিদা বেশি। 

সরবরাহ আরও বাড়লে দাম আরো কমে যাবে। 

তবে গত সপ্তাহের তুলনায় রসুনের দাম পাইকারিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। পাশাপাশি সরবরাহ কম থাকায় পাইকারি বাজারে আদা বিক্রি হচ্ছে ১৮০- ২৩০ টাকায়।

খুচরা ব্যবসায়ীরা বলেন পাইকারি বাজারের দামের প্রভাব খুচরা বাজারেও পরতে শুরু করেছে। আমদানি নির্ভর হওয়ায় মশলার দামও বেড়ে গেছে বলে দাবি পাইকারদের। 

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠনগুলো বলছে বাজার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং আরো জোরদার করতে হবে।

দেশে বর্তমানে পেঁয়াজের চাহিদা রয়েছে ২৫-২৬ লক্ষ মেট্রিক টন। আমদানি করতে হয় ১০ লক্ষ মেট্রিক টন। যার বেশির ভাগ আসে ভারত থেকে।

একাত্তর/আরবি 

চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদসহ চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর