সমাবেশের জন্য পুলিশের অনুমতির কথা সংবিধানে নেই: গয়েশ্বর

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ পিএম

আগামী ২৮ অক্টোবর বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে না দিলে মানুষ ঢাকার অলি-গলিতে ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মহাসমাবেশ থেকে আন্দোলনের যে নতুন ঘোষণা আসবে; সেটিকেই সরকার পতনের চূড়ান্ত কর্মসূচি বলছেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর নেতারা।

বিএনপি’র ডাকা ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা। কী হতে যাচ্ছে এই সমাবেশে? বিএনপি কি সমাবেশের অনুমোদন পাবে? বিষয়গুলো যখন আলোচানার কেন্দ্রে; তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বললেন, রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নিতে হবে তা সংবিধানের কোথাও নেই, পুলিশকে রাজনৈতিক ভূমিকা পালন না করার আহ্বান জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা সভা করবো, সেদিন যেখানে বসার কথা সেখানে না বসলে সারা ঢাকা শহরের অলিগলিতে ছেয়ে যাব। সোজা কথা, আমরা সমাবেশ করবো। যেখানে (নয়াপল্টনে) করার কথা, সেখানে করব। সেটা পুলিশের অনুমতি নিয়ে করতে হবে, সংবিধানের কোথায় আছে?’

বুধবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘জনতার অধিকার পার্টি’ (পিআরপি) নামে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

আলোচনা সভায় দলের আরেক নেতা বলেন,২৮ তারিখ বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে ভীতির সঞ্চার করছে ক্ষমতাসীনরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা কর্মসূচি দিলে তারা পাল্টা কর্মসূচি দেয়। আবার বলে আমরা নাকি সন্ত্রাস করছি। সন্ত্রাস করে তারা। সন্ত্রাসী বক্তব্য দেয় তারা।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। একই দিন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। দুই দলের সমাবেশ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

আওয়ামী লীগ বলছে, বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে কঠোর হবে তারা। অন্যদিকে বিএনপি বলছে, সরকার তাদের আন্দোলন দমন করতে চায়। এদিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই তাদের সমাবেশ করতে হবে।

জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, বিএনপির সম্ভব্য প্রার্থীদের নামে মামলা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

তিনি বলেন, পেছনে দেখছেন পায়ের আওয়াজ পাওয়া যায়। কীসের পায়ের আওয়াজ পাওয়া যায়? জনগণের বিদ্রোহের আওয়াজ পাওয়া যায়।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না হুশিয়ারি দিয়ে বলেন, ২৮ তারিখ তারা রাজপথ দখল করেই সমাবেশ করবেন।

তিনি বলেন, ২৮ তারিখ সমাবেশ করবো। আরেকবার ওদের বলবো, ভালো হয়ে যাও। না হলে আমরা কর্মসূচি দেব। অনেক দূরত্বে কর্মসূচি দেব সেরকম নয়। সেই কর্মসূচি শুরু যখন হবে ওটা শেষ করেই বাড়ি ফিরব।

তার দাবি, আনসার বাহিনীকে পুলিশের মতো ব্যাবহার করতেই নির্বাচনের আগে তাদের গ্রেপ্তার ও তল্লাশির ক্ষমতা দিচ্ছে সরকার।

 

কেএসএইচ
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর