আমরা একটি ঐক্য ও সম্প্রীতির দেশ চাই: সড়ক প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

আমরা একটি ঐক্য ও সম্প্রীতির দেশ চাই—এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বিএনপি সরকার ধর্মের নামে কোনো বিভাজন চায় না। রাষ্ট্রের কাছ থেকে সবাই সমান অধিকার ভোগ করবেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাসাবোর কালীমাতা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্দির-মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

নতুন বাংলাদেশে বিভাজন কিংবা সংখ্যাগুরু-সংখ্যালঘুর কোনো ভেদাভেদ থাকবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ধর্মের নামে কোনো বিভাজন চায় না তাদের সরকার।

বৈষম্যহীন দেশ গড়াই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, দায়িত্বে যতদিন আছেন, সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবেন।

আরবিএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর