দেড় ঘণ্টার পথ ৩৮ মিনিটে পাড়ি দেবে মেট্রোরেল

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১০:৫১ এএম

সময়ের কথা বিবেচনা করেই মেট্রোরেল ব্যবহার করবে নগরবাসী। দেড় ঘণ্টার পথ মাত্র ৩৮ মিনিটে পাড়ি দেয়া যাবে। পুরোপুরি চালু হবার পর প্রতিদিন ৫ লাখের বেশি মানুষ এই বাহন ব্যবহার করবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

ঢাকার প্রথম মেট্রোরেল। এর রুট বিস্তৃত উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। গেলো বছরের ২৮ ডিসেম্বর এই রুটের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকেই শুরু হয় যাত্রী চলাচল। যার মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো মেট্রোরেল যুগে প্রবেশ করে বাংলাদেশ। এই বাহনকে ঘিরে নাগরিকদের মধ্যে তৈরি হয় উৎসাহ উদ্দীপনা। প্রথম দিন থেকেই জনপ্রিয় বাহনে পরিণত হয় মেট্রোরেল।

প্রথম দিন কেবল দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশনটি চালু হয়। পরে ধীরে ধীরে ৩০ মার্চের মধ্যে একে একে এই পথের মোট নটি স্টেশনই চালু হয়। আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পরদিনই চালু হবে ফার্মগেট ও সচিবালয় স্টেশন। পরে ধাপে ধাপে খুলবে বিজয়সরণী কারওয়ানবাজার শাহবাগ ও টিএসসি স্টেশন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করছি আগামী বছর কমলাপুর পর্যন্ত স্টেশন চালু করবো।

বর্তমানে এই দূরত্ব পাড়ি দিতে লাগে দেড় ঘণ্টারও বেশি সময়। আর মেট্রোরেল সময় লাগবে মাত্র ৩৮ মিনিট।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক মনে বলেন, যাত্রীদের ওঠা-নামা মিলিয়ে আমরা ৩৮ মিনিট ধরেছি। এর মধ্যে নতুন স্টেশনগুলোতে একটু বেশি সময় থেমে থাকবে মেট্রো।

প্রতিদিন এই পথে যাতায়াত করবে মোট ২৪ সেট ট্রেন।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর