ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি

আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:২৮ পিএম

যুক্তরাষ্ট্র ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করলেই গাজায় গণহত্যা থামবে। পরাজিত হবে ইসরাইল। ফিলিস্তিনের নিপীড়িত মানুষ পাবে একটি স্বাধীন ভূখণ্ড। গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে এমনটাই বললেন বক্তারা। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরাইলের পক্ষ ত্যাগ করে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হবারও আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার গাজায় গণহত্যা বন্ধ করা ও স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে মানুষের এই জমায়েত।

বিশেষ কোন দল বা সংগঠনের ব্যানারে নয়। বরং সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কবি-গায়ক ও রাজনীতিবিদসহ সমাজের সর্বস্তরের মানুষ যোগ দেন এই মিছিলে।

গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞ ও মানব সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতির অবসানের দাবি জানান তারা।

ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন ও অস্ত্র সাহায্য বন্ধ হলেই কেবল শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলেও মনে করেন তারা।

সকাল ১১টার দিকে ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী প্লাকার্ড নিয়ে বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন কর্মসূচিতে যোগ দেয়া ব্যক্তিরা। পরে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সমানে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।

পরে মার্কিন দূতাবাসের কাছাকাছি প্রধান সড়কে অবস্থান নেন মিছিলটি। এসময় বাড্ডা সড়কে দেরি হয় তীব্র যানজট। মানুষের ভোগান্তির বিষয় আমলে নিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত করে আন্দোলনকারীরা।

গাজায় গণহত্যা থামা না পর্যন্ত প্রতিবাদের এমন কর্মসূচি চলবে বলেও জানান আয়োজকরা।

 

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারীত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন...
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল তিনদিনের সফরে আজ মঙ্গলবার (৫ মে) ঢাকায় এসেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর